-->

চাকরিতে প্রেজেন্টেশন এর প্রয়োজনীয়তা।

August 15, 2022
#প্রেজেন্টেশন


০১) প্রেজেন্টেশন কি?
০২) প্রেজেন্টশন কেন প্রয়োজন?
০৩) চাকরিতে এর ভুমিকা কতখানি?

প্রেজেন্টেশন হলো একটা প্লার্টফর্ম যেখানে নিজের কথার মাধ্যমে মানুষের মন জয় করা সম্ভব। যেখানে মুখস্থ বিদ্যার খাতির কম এবং উপস্থিত বুদ্ধি ক্রিয়েটিভ নলেজ এর গুরুত্ব বেশি। একই প্রেজেন্টেশন অনেক মানুষ দিলেও তার মধ্য নিজের ভিন্ন ইমেজ ক্রিয়েট করা যায় কেবল প্রেজেন্টেশন এর মাধ্যমে। পাওয়ার পয়েন্ট স্লাইড প্রেজেন্টেশন হলো বহুল পরিচিত একটা প্রেজেন্টশন থিম।

প্রেজেন্টেশনের প্রয়োজনীয়তা ব্যাপক। এর মাধ্যমে মানুষের জ্ঞানের পরিধি বৃদ্ধি পায়। কোন একটা টপিক প্রেজেন্ট এর মাধ্যমে তার বিষয়ে খুঁটিনাটি পড়াশোনা করা এবং সুন্দর করে সাজানো হয়।
আয়নার সামনে দাড়িয়ে কথা বলে শুধু মাত্র ভয় দূর করা সম্ভব নয়। হাজার হাজার মানুষের মধ্য দাড়িয়ে লিড দেওয়া নিজের মতামত পোষণ করা শুধুমাত্র প্রেজেন্টশন এর দ্বারা সম্ভব। এবং কারো সামনে কথা বলতে হাঁটু কাঁপার সমস্যা দূর হয় এই প্রেজেন্টেশন এর মাধ্যমে।

১| প্রেজেন্টশন কথা বলার জড়তা দূর করে।
২|লিডার শিপ স্কিল বিল্ড করে।
৩|ব্যক্তিত্ব উপস্থাপন মাধ্যম।
৪|মানুষের সামনে কথা বলার ভীতি দূর করে।
৫| কথার মাধ্যমে নিজেকে প্রেজেন্ট এর মাধ্যমে পার্সোনাল ব্রান্ডিং গড়ে তোলে।
৬| বিশ্ববিদ্যালয়,জব মার্কেট এ অন্যরকম জায়গা গড়ে তোলে।

চাকরির বাজারে লাখ লাখ প্রতিযোগীর মধ্য আপনাকে কেন তারা সিলেক্ট করবে।🤔
না এই প্রশ্ন আমার না।
এটা ভাইবা বোর্ডের অফিসারের।
এবার নিজেকে প্রশ্ন করুন তো, আসলেই কেন আমাকে সিলেক্ট করবে?

বাকিদের রেজাল্ট তো আমার মত বা আমার চেয়ে ভালো তাহলে আমাকে কেন নিবে?
অবশ্যই নিবে যদি আমার অন্যান্য স্কিল বেশি থাকে। তা হতে পারে লিডারশীপ স্কিল,পাবলিক স্পিকিং, উপস্হিত বুদ্ধি । ইত্যাদি।
চাকরির এপ্লাই করার যোগ্যতা যার আছে তার জব পাওয়ার যোগ্যতাও আছে। শুধু মাত্র এখানে নিজেকে প্রেজেন্ট করার যোগ্যতার জন্য সিলেক্ট হওয়া সম্ভব। যে যত তথ্যবহুল ও মার্জিত ভাবে নিজেকে নিজের পোশাক ও নিজের ব্যাক্তিত্ব ফুটিয়ে তুলতে পারবে কেবল সেই এই প্রতিযোগিতা পূর্ণ বাজারে টিকে থাকতে পারবে। নিজের কাজ নিজের প্রেজেন্টশনের মাধ্যমে সবার মধ্য তুলে ধরতে হবে৷ SWOT Analysis করতে হবে এবং তা ফুটিয়ে তুলতে হবে নিজের প্রেজেন্টেশন এর মাধ্যমে।

সুতরাং প্রেজেন্টেশন স্কিল ছাড়া কোন ভাবেই নিজেকে চাকরির বাজারে তুলে ধরা সম্ভব নয়।
প্রেজেন্টশন এর বিকল্প প্রেজেন্টশন নিজেই।