-->

একটি_সাধারণ_সেলাই_মেশিনের_বিভিন্ন_উপাদান_বা_অংশসমূহঃ

June 30, 2022

                1▪️নিডেল
                2▪️নিডেল বার
                3▪️প্রেসার ফুট 
                4▪️প্রেসার বার
                5▪️প্রেসার বার স্ক্রু
                6▪️নিডেল প্লেট 
                7▪️টেনশন থাম্ব নাট
                8▪️টেনশন থ্রেড গার্ড
                9▪️টেনশন ডিস্ক
                10▪️টেক আপ স্প্রিং
                11▪️টেক আপ লিভার 
                12▪️ফিড ডগ।
                13▪️স্পুল 
                14▪️হুইল
                15▪️স্টপ মোশন স্ক্রু
                16▪️হ্যান্ডেল 
                17▪️রেগুলেটর
                 18▪️স্পুল পিন।

👉#সেলাই_মেশিনের_সামনের_অংশের_পার্টসঃ-

১। প্রেসার বার এবং প্রেসার স্ক্রু :-
এর দ্বারা প্রেসার ফুট উপরে তোলা ও নামানো হয়। প্রেসার বারের মাথায় একটি স্ক্রু থাকে এটিকে বলা হয় প্রেসার স্ক্রু । কাপড়ের উপর চাপ নিয়ন্ত্রণ করার জন্য কাপড়ের পুরুত্ব অনুসারে চাপ কম অথবা বেশি করবার জন্য এটি ব্যবহার করা হয়। স্ক্রুটি ডানদিকে ঘুরালে চাপ বেশি পড়ে এবং বাম দিকে ঘুরালে চাপ আলগা হয়, অর্থাৎ কম পরে।

২। টেনশন থাম্ব নাট :-
সুচের সুতা টান বা আলগা করার জন্য এই পার্টসটি ব্যবহার করা হয়।

৩। টেনশন থ্রেড গার্ড :-
এর ভিতর দিয়ে সুতা এনে সুচে পরানো হয়।

৪। টেক আপ স্প্রিং :-
এর ভিতর দিয়ে সুতা টেনে আনা হয়।

৫। ঢাকনার উপর খাঁজ :-
এই খাঁজের ভিতর দিয়ে ঢুকিয়ে নিচে আনা হয়। মেশিন চলবার সময় এটি অনবরত ওঠানামা করতে থাকে।

৬। ছোট ছিদ্রযুক্ত গার্ড :-
এটি স্টীলের তারের আংটির মতো জিনিস । এর ভিতর দিয়ে সুতা টেনে আনা হয়।

৭। নিডেল ক্ল্যাম্প :-
প্রেসার বারের পাশে যে নিডেল বার থাকে, তার নিচেই থাকে নিডিল ক্ল্যাম্প। প্রেসার বার ওপরে তুলে নিডেল ক্ল্যাম্পের স্ক্রু আলগা করে তার মধ্যে সুচ ঢুকিয়ে টাইট করে নিতে হবে।

৮। প্রেসার ফুট লিফটার :-
এর সাহায্যে প্রেসার ফুটকে ওপরে তোলা হয় এবং দরকার মত ওপর থেকে নিচে নামানো হয়।

৯। প্রেসার ফুট :-
এটি প্রেসার বারের নিচে থাকে । একে প্রসার ফুট লিফটার এর সাহায্যে ওপরে উঠাতে ও নিচে নামানো

১। রেগুলেটিং স্ক্রুঃ- 
সেলাই ছোট, মাঝারি এবং করাবার জন্যে এই পার্টসটি ব্যবহার করা হয়। এক উপরের দিকে তুললে সেলাই বড় হয় এবং নিচের দিকে নামলে সেলাই ছোট হয়।

২। ব্যালেন্স হুইল :-
এই পার্টসটি ভিতরে স্যাফটের সঙ্গে যুক্ত থাকে। আগে যে বড় চাকার কথা বলা হয়েছে সেই চাকার সঙ্গে যে বেল্টিং থাকে, সেটা এই হুইলের পাশের খাঁজকাটা পুলীকে বেড় দিয়ে ফিট করা হয়। বড় চাকা ঘুরালে এটিও সঙ্গে সঙ্গে ঘুরতে থাকে। মেশিনে চালাবার সময় এটিকে প্রথমে বামদিকে ঘুরিয়ে চলার গতি ঠিক করে নিতে হয়, উল্টোদিকে ঘুরালে সুতা কেটে যায়।

৩। ফীড ডগ :-
এই পার্টসটি দেখতে দাঁতের মতো। এটা হাতের নিচে টেবিলের উপরে থাকে। সেলাই করার সময় এটি কাপড়কে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়।

৪। স্টপ মোশন স্ক্রু :-
সেলাই এর কাজ শেষ হলে এই স্ক্রুটি আলগা করে নিতে হয়। এটি আলগা করে দিলে মেশিন আর চলে না।