-->

What is Pattern marker?

January 07, 2022

মার্কার কাকে বলে?

উত্তরঃ- মার্কার বলতে একখন্ড কাগজকে বুঝায়, যার উপর একটি পোশাকেএ প্রয়োজনীয় সকল সাইজের সকল প্যাটার্নসূমহ এমনভাবে অঙ্কন করা হয় যাতে সম্ভাব্য সর্বনিম্ন পরিমাণ কাপড় অপচয় করে নির্ধারিত সংখ্যক পোশাক তৈরি করা হয়।

মার্কার দক্ষতা বলতে কি বুঝেন?

উত্তরঃ একটি মার্কারের ক্ষেত্রফলের সাপেক্ষে উক্ত মার্কারের মধ্যস্থ প্যাটার্নসমূহ কতটুকু জায়গা দখল করে, তাকে শতকরা হারে প্রকাশ করাকেই মার্কার দক্ষতা বলে।

* মার্কার দক্ষতা নির্ণয়ের সূত্রটি লিখ।

উত্তরঃ মার্কার দক্ষতা =
(মার্কারের মধ্যে প্যাটার্নসমূহের ক্ষেত্রফল X ১০০) ÷ মার্কারের ক্ষেত্রফল

মার্কার মেকিং টুলস কাকে বলে?

উত্তরঃ মার্কার তৈরির কাজ সম্পাদন করার জন্য যেসব যন্ত্রপাতি বা উপকরন ব্যবহার করা হয়, তাদেরকে মার্কার মেকিং টুলস বলে।

* মার্কার তৈরির জন্য কি ধরনের কাগজ ব্যবহার করা হয়?
উত্তরঃ পাতলা নিউজপ্রিন্ট কাগজ।

 মার্কার তৈরির পদ্ধতি কয়টি?
উত্তরঃ- ২টি, 1.কায়িক মার্কার তৈরির পদ্ধতি।
2. কম্পিউটারের সাহায্য মার্কার তৈরির
পদ্ধতি।

* মার্কার তৈরির ক্ষেত্রে প্রথম কি নির্ণয় করতে হয়?
উত্তরঃ- প্রস্থ ( width)

কাপরের ধরন ও রঙ অনুযায়ী মার্কার কত প্রকার?
উত্তরঃ- 1▪️One way marker      
              2▪️one way one side marker 
              3▪️check marker 
              4▪️Grouping marker 
 
 ওয়ান ওয়ে মার্কার কি?
উত্তরঃ যে মার্কার এ প্যাটার্ন পিসগুলো একই দিকে মুখ করে বসানো হয়, তাকে ওয়ান ওয়ে মার্কার বলে।

 টু ওয়ে মার্কার কি?
উত্তরঃ যে মার্কার এ প্যাটার্ন পিসগুলো উভয় দিকে মুখ করে বসানো হয়, তাকে টু ওয়ে মার্কার বলে।

 চেক/প্লেইড মার্কার কি?
উত্তরঃ চেক কাপড়ের বিষয় বিবেচনা করে চেক মিলিয়ে যে মার্কার তৈরি করা হয়, তাকে চেক/প্লেইড মার্কার বলে।

 ইন্টারেক্টিভ মার্কার পদ্ধতি কি?

উত্তরঃ- এই পদ্ধতিটি একটি সাধারন প্রক্রিয়া যেখানে অপারেটর একটি কম্পিউটার ধারা খুবই সহজে মার্কার করতে পারে। এখানে সমস্ত প্যাটার্নের টুকরো কম্পিউটারের স্ক্রিনে প্রদর্শিত হয়। এই প্যাটার্ন গুলোকে খুব সহজে এডিট করা সম্ভব। এই সিস্টেম ধারা মার্কার তৈরি করলে ও খুবই কম সময় লাগে

Rajon Sheikh