গামেন্টস্ প্রিন্টিং এ ব্যবহৃত কিছু ক্যামিকেলের নাম এবং এর ব্যাবহার
December 27, 2021
গামেন্টস্ প্রিন্টিং এ ব্যবহৃত কিছু ক্যামিকেলের নাম এবং এর ব্যাবহার
*এলমনিয়াম সালফাইট -
Aluminium Sulfate.
এলুমিনিয়াম সালফেট বার্ন আউট ক্যামিকেল হিসেবে ব্যাবহার করা হয়ে থাকে।
* এমোনিয়া লিকুইড
Ammonia Liquid.
এমোনিয়া লিকুইড পেস্টকে জমাট বাঁধা থেকে বিরত রাখে এবং পেস্টিকে পিচ্ছিল রাখে।
* গ্লিসারিন
Glycerin.
গ্লিসারিন দ্রবনের আদ্রর্তা কে ধরে রাখতে সাহায্য করে, বিশেষ করে হোয়াইট CN ব্যাবহার করা হলে অথবা রেডিমেট কালার ব্যাবহার করা হলে গ্লিসারিন ব্যাবহার হয়ে থাকে।
* মেটালিক বাইন্ডারএলজিনেট ঘাম
Metallic Binder Alginate Gum.
মেটালিক বাইন্ডার এলজিনেট ঘাম মেটালিক ডাই যেমন আফসান, ফয়েল প্রিন্টিং এর জন্য ব্যবহার করা হয়ে থাকে।
* গুয়ার গাম
Guar Gum.
গুয়ার গাম বার্ন আউট প্রিন্টিং এর পেস্ট বানানোর ক্ষেত্রে গুয়ার গাম ব্যবহার করা হয়ে থাকে।
*ডিসচার্জ এজেন্ট
. Discharge Agent.
ডিসচার্জ এজেন্ট ডিসচার্জ প্রিন্টিং এর ক্ষত্রে ডিসচার্জ এজেন্ট হিসেবে ব্যাবহার করা হয়, এটি ফেব্রিকের গ্রাউন্ড কালার রিমুভ করে দেয়।
* টাইটেনিয়াম ডাইঅক্সাইড
Titanium Dioxide.
টাইটেনিয়াম ডাইঅক্সাইড প্রিন্টিং স্ক্রিন এবং এনগ্রেভিং এ ব্যাবহার করা হয়ে থাকে।
* ইউরিয়া
Urea.
ইউরিয়া ময়েসচার ধরে রাখতে হিউমিডিফায়ার হিসেবে ব্যাবহার করা হয়ে থাকে।
* ফটো ইমালশন
Photo Emulsion.
ফটো ইমালশন স্ক্রিন এর ডিজাইন করতে ব্যাবহার করা হয়ে থাকে।
* সোডিয়াম বাইকার্বোনেট
Sodium Bicarbonate.
সোডিয়াম বাইকার্বোনেট রিয়েক্টিভ প্রিন্টিং এর ক্ষত্রে এলকালি মিডিয়া হিসেবে ব্যাবহার করা হয়ে থাকে।
* থিকেনার
Thickner.
থিকেনার ন্যাচারাল সিনথেটিক উভয় রকম থিকেনার পাওয়া যায়। থিকেনার পেস্ট এর ভিসকোসিটি বাড়াতে সহায়তা করে থাকে।
* PVA গাম
PVA Gum.
PVA গাম ওয়াসেবল গাম, এটি ব্লাংকেট এর জন্য ব্যাবহার করা হয়ে থাকে।
*হোয়াইট ইংক
White Inc.
হোয়াইট ইংক হোয়াইট কালার করার জন্য ব্যাবহার করা হয়ে থাকে। হোয়াইট ইংক রেডিমেড কালার। যেমন--White CN

